শুক্রবার, ২০২৬ সেপ্টেম্বর ২৫ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বরে অবহেলা, হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে সিলেটের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪ ‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না : অপ্রতীমের মা একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খাঁনের ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’ আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ২৩, ০৪:২৪ অপরাহ্ন
আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস

আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আজকের দিনটি উদযাপনের দিন। কারেন রিড নামক এক ব্যক্তি দিনটির প্রচলন করেন। শুরুতে অবশ্য পয়লা জানুয়ারি পালন করা হতো। পরে ২০১৭ সাল থেকে এটি ২৩ সেপ্টেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। চীনে পালিত হয় ১১ নভেম্বর।

সিঙ্গেল থাকার কারণে অনেকে প্রায়ই মন খারাপ করেন। তারা একে নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করেন। কিন্তু এমনটি মোটেও মন্দ নয়। একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়।

অনেকে তো বলেনই, আগে নিজেকে ভালোবাসতে হবে। একা থাকলেই তো নিজেকে বেশি ভালোবাসা যায়। নিজের প্রতি অনেক যত্নশীল হওয়া যায়।

একা বা সিঙ্গেল থেকে মন খারাপ না করে বরং এটি উদযাপন করা যেতে পারে। চীনের মানুষ তা ঠিকই করছেন। এই দিবসটি করাই হয়েছে যেন, মানুষ একা থাকার জন্য গর্ব করতে পারেন, একা থাকাকে উদযাপন করতে পারেন। এখন বিশ্বের অনেক জায়গায় সিঙ্গেল ডে উদযাপিত হয়।

সিঙ্গেল ডে কীভাবে এলো? এখন নিশ্চয়ই এমন প্রশ্ন আপনার মনে ঘুরছে। ডেজ অব দ্য ইয়ারের তথ্য অনুসারে, এটি চীনা ছুটির দিন ও নানজিং বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভূত।

ধারণা করা হয়, ১৯৯০–এর দশকে একা থাকা মানুষদের জন্য প্রথম সিঙ্গেল ডে উদযাপন করা হয়। ১১ নভেম্বর এমন তারিখ যেখানে ৪টি এক আছে। তাই মনে করা হয় তারিখটি ৪টি একক ব্যক্তির প্রতিনিধিত্ব করে। এজন্যই দিনটিকে সিঙ্গেল ডে হিসেবে প্রচলন করেন নানজিং বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী।

ধারণাটি পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত চীনের মূলধারার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে যায়। এই ছুটির দিনে চীনের অনেক মানুষ আত্মীয়ের সঙ্গে দেখা করেন, শপিং করেন, ঘুরে বেড়ান। শুধু কী তাই, চীনের সবচেয়ে জনপ্রিয় কেনাকাটার দিনগুলোর একটি হয়ে উঠেছে সিঙ্গেল ডে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।